Pages

Recent Posts

Tuesday, April 24, 2012

Valo Achi Valo Theko [ভালো আছি ভালো থেকো] - Salman Shah [Tomake Chai Bangla Movie]

ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো
দিও তোমার মালাখানি বাউলের এই মনটারে
ভিতর-বাহিরে অন্তরে-অন্তরে, আছো তুমি হৃদয় জুড়ে
আমার ভিতর-বাহিরে অন্তরে-অন্তরে, আছো তুমি হৃদয় জুড়ে

পুষে রাখে যেমন ঝিনুক, খোলসের আবরণে মুক্তোর সুখ
তেমনি তোমার নিবিড় চলা, ভিতরেরই বন্দরে
আমার ভিতর-বাহিরে অন্তরে-অন্তরে, আছো তুমি হৃদয় জুড়ে

ঢেকে রাখে যেমন কুসুম, পাঁপড়ির আবডালে ফসলের ঘুম
তেমনি তোমার নিবিড় ছোঁয়া, গভীরেরই বন্দরে
আমার ভিতর-বাহিরে অন্তরে-অন্তরে, আছো তুমি হৃদয় জুড়ে